সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করতে চায় আওয়ামী লীগ: ফখরুল

সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করতে চায় আওয়ামী লীগ: ফখরুল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ২১: ৫০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ধর্মীয় কোনো সমস্যা নেই, যা আছে তা রাজনৈতিক। আওয়ামী লীগ এখন মানুষের সামনে দাঁড়াতে পারে না। তাই তারা সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। এটা আওয়ামী লীগের একটি কৌশল, অপচেষ্টা।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বছরের পর বছর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান একসঙ্গে একটি গাছে অনেকগুলো ফুলের মতো আছি। তাদের উৎসবে আমরা যাই, আমাদের উৎসবে তারা আসে। আওয়ামী লীগ যখন আন্দোলনে সফল হতে পারে না, তখনই বলে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। তারা বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সহসভাপতি শফিকুল ইসলাম জনি, সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading