হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের পদত্যাগ

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের পদত্যাগ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ১০:৩০

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আলেয়া আক্তার। মঙ্গলবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৪ এপ্রিল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না। তাই মঙ্গলবার থেকে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

এ ব্যাপারে জানতে আলেয়া আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা নূরুল আমিন ওসমান।

তিনি বলেন, বিষয়টি শোনার পর জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাবেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নুরুল ইসলাম জানান, বিষয়টি নিশ্চিত নই। তবে আমিও শুনেছি। তিনি পদত্যাগ করলে মন্ত্রণালয়ে করবেন। অতএব মন্ত্রণালয় থেকে চিঠি পেলে বলতে পারবো।

উল্লেখ্য, আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরের স্ত্রী। এছাড়াও আলেয়া আক্তার হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading