পরিচালকের সঙ্গে প্রেম করছেন সামান্থা?

পরিচালকের সঙ্গে প্রেম করছেন সামান্থা?

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, আপডেট ১২:০০

ইন্ডীয়ার দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ভালোবেসে বিয়ে করলেও ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। কয়েক দিন আগে এ জুটি পারিবারিক আয়োজনে বাগদান সম্পন্ন করেছেন। এদিকে, গুঞ্জন উড়ছে এক পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা।

টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক রাজ নিডিমোরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। এ পরিচালক সামান্থাকে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন। সামান্থার অভিষেক ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’-এর নির্মাতা রাজ। এরপর ‘সিটাডেল: হানি বানি’-এ একসঙ্গে কাজ করেছেন তারা। মূলত, একসঙ্গে টানা কাজ করতে গিয়ে তাদের সম্পর্কের সূচনা।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়া রেডিটে সামান্থা-রাজের ছবিও ছড়িয়ে পড়েছে। নেট দুনিয়ায় তাদের সম্পর্ক নিয়ে জোর চর্চা চললেও এখনো মুখ খুলেননি রাজ কিংবা সামান্থা।

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি।

২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading