ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা: রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বলে যে খবর প্রচার হচ্ছে তা ভুয়া

ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা: রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বলে যে খবর প্রচার হচ্ছে তা ভুয়া

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, আপডেট ১২:৪০

রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বলে যে খবর প্রচার হচ্ছে, তা ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

অধ্যাপক আসিফ নজরুল লেখেন, ‘আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন (পদত্যাগ) করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে- তা ভুয়া।’

উল্লেখ্য, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন’- বুধবার (১৪ আগস্ট) রাত থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানো হয়। কিছু কিছু পোস্টে অধ্যাপক আসিফ নজরুলের একটি ভিডিও এডিট করেও প্রচার করা হয়।

অবশেষে বিষয়টি গুজব বলে নিজেই নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading