ডিএমপির তিন নারী পুলিশ কর্মকর্তাকে বদলি

ডিএমপির তিন নারী পুলিশ কর্মকর্তাকে বদলি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, আপডেট ২১:২৫

ডিএমপির তিন নারী পুলিশ কর্মকর্তাকে বদলিঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন- ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(প্রশাসন) কাজী মাকসুদা লিমাকে ট্রাফিক তেজগাঁওয়ে, ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(নারী পুলিশ) ফারজানা ইয়াছমিনকে ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে এবং ট্রাফিক তেজগাঁওয়ের এডিসি কাজী রোমানা নাসরিনকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(নারী পুলিশ) হিসেবে পদায়ন করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading