যতক্ষণ গণতন্ত্রের পক্ষে ততক্ষণ সরকারকে সমর্থন: ফখরুল

যতক্ষণ গণতন্ত্রের পক্ষে ততক্ষণ সরকারকে সমর্থন: ফখরুল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, আপডেট ০০: ২৫

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে থাকবে বিএনপি ততক্ষণই তাদেরকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার সরকারে থাকা ব্যক্তিদের বিচারের দাবিতে বিএনপির এই অবস্থান কর্মসূচিতে কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিত হয়।

অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা তুলে ধরে ফখরুল বলেন, এটা ছাত্র-জনতার সরকার, ছাত্র-জনতার আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত না তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, গণতান্ত্রিকভাবে তারা ক্ষমতা হস্তান্তর করবে।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান ও পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করে এসে ৯০ দিনের মধ্যে নির্বাচন চেয়েছিলেন ফখরুল। দুই দিন পর নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকেও দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি করা হয়।

তবে ৮ অগাস্ট শপথ নেওয়া ড. ইউনূস সংবিধানের বিধান অনুযায়ী ৯০ দিনে নির্বাচন দেওয়ার বিষয়ে কোনো কথা বলছে না। সংস্কারের কথা বলছেন উপদেষ্টা। প্রাথমিকভাবে বেছে নেওয়া ১৭ জনের সরকারে সদস্য সংখ্যা আরও পাঁচ জন বাড়তে যাচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading