যশোরে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

যশোরে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, আপডেট ১২:২০

যশোরের কেশবপুরে পুকুরে ডুবে খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে ঘটে এ ঘটনা।

নিহত দুজন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকিল হোসেন (১০) ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। তারা দুজনই স্কুল শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শিক্ষার্থী শাকিল হোসেন ও মালিহা খাতুন বেড়াতে এসেছিল। সর্ম্পকে তারা আপন খালাতো ভাই-বোন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে ওই দুই শিশু গোসল করতে নামে। তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবিবুর রহমানের ছোট ছেলে সাগর হোসেন বলেন, তার বড় ভাই সোহাগ হোসেনের বিয়ে শুক্রবার। বিয়ে উপলক্ষে বেড়াতে এসে দুই বোনের ছেলে ও মেয়ে পানিতে ডুবে মারা গেলো।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading