‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’

‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, আপডেট ১৭:৫০

‘আর কত এভাবে আমাকে কাঁদাবে
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে
এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না
আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’

‘প্রেম তুমি কি?’ অ্যালবামটি রিলিজ হয়েছিলো ২০০০’ সালে। সেই অ্যালবামের অন্যতম জনপ্রিয় একটি গান ‘উড়াল দেব আকাশে’। এই গানটির নাম বললে বাংলাদেশে সবাই এক নামে চিনবে দ্য গিটার মাস্টার কিংবদন্তী ‘আইয়ুব বাচ্চু’কে। প্রায় তিন যুগের সংগীতজীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

১৯৬২ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ব্যান্ড এলআরবির মাধ্যমে বাংলাদেশের ব্যান্ডসংগীতকে এগিয়ে নিতে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন আইয়ুব বাচ্চু। অসংখ্য জনপ্রিয় গান এ ব্যান্ডের মাধ্যমে তিনি উপহার দিয়েছেন।

গান গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবেও সফল ছিলেন এই সংগীতশিল্পী। তবে উপমহাদেশের কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু হঠাৎ করেই চিরতরে চলে যান তার অগণিত ভক্ত-শ্রোতাকে কাঁদিয়ে। দিনটি ছিল ২০১৮ সালের ১৮ অক্টোবর।

তার প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। তবে সফলতা শুরু হয় দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’র মাধ্যমে। এদিকে আইয়ুব বাচ্চুর এলআরবি ১৯৯২ সালে ‘এলআরবি ১’ এবং ‘এলআরবি ২’ বাংলাদেশের প্রথম ডবল অ্যালবাম প্রকাশ করেছিল। তাদের তৃতীয় অ্যালবাম ‘সুখ’ (১৯৯৩) ছিল অন্যতম ব্যবসাসফল অ্যালবাম।

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রুপালি গিটার’ ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘ফেরারি মন’, ‘মাধবী’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘বারো মাস’, ‘হাসতে দেখো’, ‘এক আকাশের তারা’, ‘উড়াল দেব আকাশে’ প্রভৃতি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading