পাকিস্তানে মারাত্মক মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ শনাক্ত

পাকিস্তানে মারাত্মক মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ শনাক্ত

উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, আপডেট ০৭:২০

পাকিস্তানে মারাত্মক মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। মাঙ্কিপক্সের নতুন ঢেউয়ে দেশটিতে এটিই প্রথম সংক্রমণের ঘটনা।

শুক্রবার (১৬ আগস্ট) দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা বলেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা অবস্থা ঘোষণা করার পর দেশটিতে এই সংক্রমণ শনাক্ত হলো।

পাকিস্তানে এমপক্সের প্রথম রোগী শনাক্ত নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতি দেন।

এতে বলা হয়, ভাইরাসটির স্ট্রেইন বা প্রজাতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আক্রান্ত ব্যক্তি উপসাগরীয় দেশ থেকে এসেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading