ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি রমেশ চন্দ্র সেন আটক
উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, আপডেট ১০:৩০
ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে নিজ বাসভবন থেকে তাকে আটক করে নিয়ে যায় ডিবি’র একটি দল।
স্থানীয় আওয়ামী লীগনেতারা জানিয়েছেন, ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে ধরে নিয়ে যান ডিবি’র সদস্যরা। এ সময় রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল তাদের সঙ্গে ছিলেন।
ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেছেন, ডিবি তাকে (রমেশ চন্দ্র সেন) নিয়ে গেছে। আমরা ডিবিকে সহযোগিতা করেছি।
তবে, কী কারণে রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি রুহিয়া থানার ওসি।
ইউডি/কেএস

