কোটা আন্দোলন ঘিরে ৬৫ শিশুর মৃত্যু: ইউনিসেফ

কোটা আন্দোলন ঘিরে ৬৫ শিশুর মৃত্যু: ইউনিসেফ

উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, আপডেট ২৩: ৫০

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দমনের সময় ৬৫ জনেরও বেশি শিশুর মৃত্যু হওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ।

শুক্রবার (১৭ আগস্ট) ইউনিসেফের বরাত দিয়ে এক বিবৃতিতে এ কথা বলেছে শিশুদের বিরুদ্ধে সহিংসতাবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নাজাত মাল্লা মজিদ।

১ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ১৫ জুলাই সহিংস হয়ে ওঠে। ১৬ জুলাইয়ে প্রাণহানির পর সেই ধারা চলতে থাকে ৫ অগাস্ট সরকার পতন ও পতন-পরবর্তী কয়েক দিন।

বিবৃতিতে মাল্লা মজিদ বলেন, সবশেষ যাচাইকৃত তথ্য অনুযায়ী বাংলাদেশে শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ দমনে ৬৫ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।বাংলাদেশের তরুণ ও শিশুরা সাম্প্রতিক বিক্ষোভের অগ্রভাগে ছিল। তারা অনেক কিছু অর্জন করেছে কিন্তু এর জন্য তারা বিশাল মূল্যও দিয়েছে।

জাতিসংঘ মহাসচিব এবং মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কাছে তিনি কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার সব ধরনের ঘটনার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি রেখেছেন।

সহিংসতার শিকার, নির্বিচারে গ্রেপ্তার ও আটক শিশু এবং তরুণদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের ওপরও জোর দেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading