ইসরায়েলে যাচ্ছেন ব্লিঙ্কেন

ইসরায়েলে যাচ্ছেন ব্লিঙ্কেন

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, আপডেট ০৬:০০

গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েলে যাচ্ছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। চুক্তির জন্য ওয়াশিংটনের তীব্র কূটনৈতিক চাপের অংশ হিসাবে তিনি ইসরায়েলে যাচ্ছেন বলে রোববার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলা বন্ধে ইসরায়েলের সঙ্গে চুক্তির জন্য কাজ করছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। তবে ইসরায়েল বারবার নানা অজুহাত দেখিয়ে চুক্তি নাকচ করে দিয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে নবমবারের মতো সফর করতে যাচ্ছেন ব্লিঙ্কেন। মার্কিন কর্মকর্তারা চুক্তিটি উপসংহারে নিয়ে আনার জন্য নতুন আশাবাদের কথা উল্লেখ করেছেন। তবে সতর্ক করে দিয়ে বলেছেন, এখনও কাজ করা বাকি রয়েছে।

বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যা করেছি তা রয়ে যাওয়া ফাঁকগুলো পূরণ করেছি এবং সেগুলোকে এমনভাবে পূরণ করেছি যা আমরা মনে করি মূলত একটি চুক্তি এখন সম্পন্ন ও বাস্তবায়নের জন্য প্রস্তুত।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading