নিয়োগের পরদিন জ্যেষ্ঠ সচিব হলেন তারা
উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, আপডেট ০১: ১০
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পাঁচ কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে। একদিন আগে এসব কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে এনে চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। রবিবার ( ১৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া কর্মকর্তারা হলেন-মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হক, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব নাসিমুল গনি এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ।
ইউডি/এসআই

