সাবেক ক্রীড়া উপমন্ত্রী জয় গ্রেফতার

সাবেক ক্রীড়া উপমন্ত্রী জয় গ্রেফতার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, আপডেট ০১:১৫

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়েছে।  সোমবার (১০ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বলেন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়।

আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা–২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ দায়িত্ব পালনের পর ২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

ইউডি/ এসআই

 

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading