শেখ হাসিনার সেই পিয়নের ‘অঢেল সম্পদের’ তথ্য দুদকের হাতে

শেখ হাসিনার সেই পিয়নের ‘অঢেল সম্পদের’ তথ্য দুদকের হাতে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, আপডেট ২২: ১০

ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে শেখ হাসিনা সবশেষ সংবাদ সম্মেলনে তার এক পিয়নের ‘৪০০ কোটি টাকার মালিক’ হওয়ার যে তথ্য দিয়েছিলেন, সেই ব্যক্তির ‘বিপুল সম্পদ’ অবৈধভাবে অর্জনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

ক্ষমতার পালাবদলের পর মো. জাহাঙ্গীর আলম নামে চতুর্থ শ্রেণির ওই কর্মচারীর বিষয়ে তথ্য সংগ্রহ করেছে দুদক।

তার অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত একটি প্রতিবেদন দুদকের হাতে এসেছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা, উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন।

দুদক বলছে, নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের জাহাঙ্গীর আলম নিম্নবিত্ত পরিবারের। জাতীয় সংসদে দৈনিক মজুরিতে কাজ করতেন। তিনি অর্থবিত্তের মালিক হতে শুরু করেন ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে তিনি ‘নিয়োগ বাণিজ্য, বদলিসহ নানা তদবির’ করতেন। নোয়াখালীর রাজনীতিতে প্রভাব বিস্তার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, প্রশাসনে তদবিরসহ নানা কাজ করতেন। নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading