সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, আপডেট ২২:৩০

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে র‌্যাবের এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, চট্টগ্রামের পাচলাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading