এমপক্স নতুন আরেকটি কোভিড মহামারী নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এমপক্স নতুন আরেকটি কোভিড মহামারী নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৩০

মাঙ্কিপক্স বা এমপক্স আফ্রিকার সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকায় নতুন আরেক মহামারী ছড়ানো নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে একথা বলেছেন ডব্লিউএইচও’র এক কর্মকর্তা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মকর্তা আশ্বাস দিয়ে বলেছেন, এমপক্স নতুন আরেকটি কোভিড মহামারীর মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই, তা সেটি এমপক্সের নতুন বা পুরোনো যে ধরণই হোক না কেন। কারণ, এ রোগকে কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় তা কর্তৃপক্ষের জানা আছে।

ইউরোপে ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ জাতিসংঘে গণমাধ্যমকে একং সংবাদ ব্রিফিংয়ে মঙ্গলবার একথা বলেছেন। তিনি বলেন, আমরা মাঙ্কিপক্স একযোগে মোকাবেলা করতে পারি এবং করতেও হবে।

মাঙ্কিপক্স বা এমপক্স এতদিন আফ্রিকার দেশগুলোর মধ্যে সীমিত থাকলেও এখন তা সীমানা ছাড়িয়ে ইউরোপ ও এশিয়ার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এমপক্স ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের কারণে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading