ডিএমপির ৭ যুগ্ম কমিশনারকে বদলি

ডিএমপির ৭ যুগ্ম কমিশনারকে বদলি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৩৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিন কর্মকর্তাকে ডিএমপি সদর দফতরে ও চার কর্মকর্তাকে অন্যান্য দফতরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট ) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে হাসান মো. শওকত আলীকে লজিস্টিক বিভাগে, খন্দকার ফরিদুল ইসলামকে ট্রাফিক-দক্ষিণে, সৈয়দ হারুন অর রশীদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণে এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণের সুফিয়ান আহমেদকে ট্রাফিক-উত্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়া মোহাম্মদ জায়েদুল আলম, ট্রাফিক-দক্ষিণের এস এম মেহেদী হাসান ও ট্রাফিক-উত্তরের সুদীপ কুমার চক্রবর্তীকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading