সময় টিভি সম্প্রচারে আনতে চেম্বার আদালতে আবেদন

সময় টিভি সম্প্রচারে আনতে চেম্বার আদালতে আবেদন

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ আগস্ট, ২০২৪, আপডেট ১২:৪০

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের এ আবেদন করেছেন।

বুধবার (২১ আগস্ট) তার আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সময় টেলিভিশনের পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে আজ (১৯ আগস্ট) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মজিবুল হক ভূঁইয়া ও আইনজীবী আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading