সাভারে গুলিতে কলেজছাত্র নিহত, শেখ হাসিনার নামে হত্যা মামলা

সাভারে গুলিতে কলেজছাত্র নিহত, শেখ হাসিনার নামে হত্যা মামলা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, আপডেট ২২:৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পিটিয়ে ও গুলি করে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

ঘটনার ১৭ দিন পর নিহত মো. আব্দুল আহাদ সৈকতের বাবা মো. নজরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি করেন বলে জানান সাভার মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম।

মামলায় ১২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

নিহত ১৭ বছর বয়সি সৈকত বগুড়ার সোনাতলা থানার উত্তর দিঘলকান্দি গ্রামের বাসিন্দা। সে সাভার পৌর এলাকার শাহীবাগে পরিবারের সঙ্গে থেকে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণিতে পড়াশুনা করত।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading