জার্মানিতে উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৩

জার্মানিতে উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৩

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, আপডেট ১৩:০০

জার্মানির জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানায়, শহরটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান চলছিলো। এসময় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে ওই হতাহতের ঘটনা হয়।

আহতদের ৪ জনেরই অবস্থা আশঙ্কাজনক। হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানস্থলে। দ্রুত সেখানে অভিযান চালায় পুলিশ।

তবে হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। সতর্কতা জারি করা হয়েছে পুরো এলাকায়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading