সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, আপডেট ২১:০০

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে শনিবার (২৪ আগস্ট) বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দুপুরে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এ দীর্ঘ বৈঠকে অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে।

তবে সবার আগ্রহ ছিল হত্যা মামলায় নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। হত্যা মামলার আসামি সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে আজ।

এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেছেন, আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading