বন্যা মোকাবেলা সর্বোচ্চ অগ্রাধিকারে: প্রধান উপদেষ্টা
উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:০০
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছেন।
এ ক্ষেত্রে সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠন ও দেশবাসীকে একযোগে কাজ করার অনুরোধ করেছেন তিনি।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা সবার প্রতি এই অনুরোধ করেন।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হওয়া এই বৈঠকে দেশ-বিদেশের ৪৪টি এনজিওর কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার এই মুহূর্তে বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের অব্যশই এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এ দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইউডি/এবি

