মোদি-বাইডেন ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ

মোদি-বাইডেন ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, আপডেট ০০:২০

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।

সোমবার (২৭ আগস্ট) রাতে নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদি।

তিনি লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি।

এক্সে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আরও লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু-বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading