৩২ ঘণ্টা পর নিভেছে আগুন

৩২ ঘণ্টা পর নিভেছে আগুন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, আপডেট ১৩:২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় লাগা আগুন দীর্ঘ প্রায় ৩২ ঘণ্টা পর নেভানো হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ধসে পড়ার শঙ্কা রয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান, ভোর ৫টার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘দীর্ঘ চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে ভবনের ভেতরে উত্তাপ আছে। সামান্য পরিমাণে কোথাও কোথাও আগুন জ্বলছে। ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। ভেতরে ঢুকে কাজ করা সম্ভব হচ্ছে না।’

এর আগে, রবিবার রাত সাড়ে ১০টায় রূপগঞ্জে রূপসীতে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। পরে দীর্ঘ ২১ ঘণ্টা পর সোমবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সোমবার দিনভর নিখোঁজ ১৭৪ জন ব্যক্তির খোঁজে কারখানার গেটে জড়ো হন স্বজনরা। তবে তারা কেউ ওই কারখানার শ্রমিক না। সেখানে দিনভর লুটপাটের নানা দৃশ্য দেখা গেছে। এ ছাড়া আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ১৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। কারখানায় কেমিক্যাল ও দাহ্য পদার্থ ছিল বলে ফায়ার সার্ভিস জানায়।

প্রসঙ্গত, রবিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০ টায় রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার একটি ছয় তলা ভবনে আগুন লাগে। কারখানাটিতে টায়ার তৈরির কাঁচামাল, রাবার ও কেমিক্যালসহ দাহ্য পদার্থ ছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading