রাশিয়ার পরমাণু কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ পরমাণু সংস্থার প্রধান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, আপডেট ১৫:২৩
জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রসি মঙ্গলবার রাশিয়ার কুরস্ক পরমাণু কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন।
রাশিয়ার এই অঞ্চলে ইউক্রেনের নজিরবিহন আন্তঃসীমান্ত আক্রমণের পর ঘটনাগুলো ‘স্বাধীনভাবে মূল্যায়ন’ করতে তিনি এই সফরে যাচ্ছেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার সামরিক অভিযানের পর পরমাণু কেন্দ্রগুলোর চারপাশে সংঘর্ষের আশঙ্কা সম্পর্কে বারবার সতর্ক করেছে।
সংঘাতের প্রথম দিনগুলোতে রুশ বাহিনী দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র দখল করে এবং উত্তরের চেরনোবিল প্ল্যান্টটি কিছু দিনের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখে।
ইউক্রেন ৬ আগস্ট কুরস্কে আকস্মিকভাবে অনুপ্রবেশ শুরু করে। এটি বলেছে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের গভীরে যাওয়ার পরেও তারা অগ্রগতি লাভ করছে।
রুশ পপ্রেসিডেন্ট পুতিন গত সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে কুরস্ক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করার অভিযোগ করেছেন।
আইএইএ নিশ্চিত করেছে, রুশ কর্তৃপক্ষ জানিয়েছে গত বৃহস্পতিবার কুরস্ক পরমাণু স্থাপনা থেকে প্রায় ১শ’ মিটার দূরে ড্রোনের টুকরো পাওয়া গেছে।
ইউডি/এআর

