পুলিশ সংস্কারে সহযোগিতার প্রস্তাব আমেরিকা-অস্ট্রেলিয়ার
উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, আপডেট ২০:০০
দীর্ঘমেয়াদী জনকল্যাণে পুলিশসহ সব বেসামরিক নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সংস্কারকে ‘জরুরি’ হিসেবে দেখছে আমেরিকা। দেশটির সঙ্গে অস্ট্রেলিয়াও এই সংস্কারকাজে সরকারকে সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বুধবার (২৮ আগস্ট) বিকালে ঢাকায় আমেরিকা দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফ্যাভ ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার (ভারপ্রাপ্ত) নারদিয়া সিম্পসন সাক্ষাৎ করেন।
পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইউডি/এবি

