মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশীদ

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশীদ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, আপডেট ১৪:২০

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিচ্ছে সরকার।

শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ১৭ আগস্ট ড. শেখ আব্দুর রশিদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।

অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান।

তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় জন্ম গ্রহণ করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading