বন্যার্তদের মাঝে খিলক্ষেত রেসকিউ টিমের ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে খিলক্ষেত রেসকিউ টিমের ত্রাণ বিতরণ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, আপডেট ১৭:৪১
দেশের পূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এই বন্যায় দুর্গদের পাশে দাঁড়িয়েছে খিলক্ষেত রেসকিউ টিম। রেসকিউ টিমের উদ্যোগে গত বুধবার (২৮ আগষ্ট) কুমিল্লায় জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবার ও খাবার পানি বিতরণ করা হয়েছে।

খিলক্ষেত রেসকিউ টিমের সদস্যরা জানান, বুধবার কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া উপজেলায় পরিবারের মাঝে আমরা শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করি। আমাদের ২০জন টিমের সদস্য ও বুড়িচং ব্রাহ্মণপাড়া অ্যাসোসিয়েশনের অক্লান্ত পরিশ্রমে আমরা ত্রাণ কার্যকমটি পরিচালনা করেছি।

খিলক্ষেত রেসকিউ টিমের সদস্য ফায়েজুর রহমান সিহাব বলেন, আমরা ৪০০ জন পরিবারকে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি দিয়েছি। এতে আমরা খুব আনন্দিত। ত্রাণ বিতরণে বুড়িচং ব্রাহ্মণপাড়া অ্যাসোসিয়েশন ও স্থানীয়রা আমাদের সহযোগিতা করেছেন। এখনো অনেক মানুষ পানিবন্দী রয়েছেন। তিনি সকলকে বানবাসী মানুষের পাশে থাকার আহ্বান জানান ।

বুড়িচং ব্রাহ্মণপাড়া অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য রুহুল আমিন সাগর বলেন, আমরা ৫০ জনের টিম দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বন্যার্তদের সহযোগিতা করে আসছি। বন্যার্তদের বাড়িতে গিয়ে খাবার ও বিশুদ্ধ পানি দিচ্ছি। ত্রাণ নিয়ে কেউ আসলে তাদের সহযোগিতা করছি। যারা এাণ দিতে চাচ্ছে, তাদের সাথে যোগাযোগ করছি।

তিনি আরও বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলায় এাণ নিয়ে আসতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বুড়িচং ব্রাহ্মণপাড়া অ্যাসোসিয়েশনের ফোন নাম্বার: ০১৭২৪৪১০৪৬৬

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading