বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে: ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে: ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, আপডেট ২২:৩০

ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিতে হবে। কিন্তু সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।

শুক্রবার (৩০ আগস্ট) দিল্লিতে ইন্ডিয়ার পররাষ্ট্রনীতিবিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান ও আফগানিস্তানের পর বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কথা বলেন। জয়শঙ্কর বলেন, স্বাভাবিক কারণেই সাম্প্রতিক অনেক আগ্রহের প্রেক্ষাপটে এ নিয়ে (বাংলাদেশ) কথা বলি। আপনারা সবাই জানেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উঠানামার মধ্য দিয়ে গেছে। আর সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব, এটাই স্বাভাবিক। কিন্তু এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। আর রাজনৈতিক পরিবর্তনে ….বিঘ্নিত হতে পারে। আর আমাদের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading