সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের ব্যাংক হিসাব তলব

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের ব্যাংক হিসাব তলব

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, (০৩ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ০৬:০০

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে। একইসঙ্গে তার স্ত্রী, সন্তান ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সব ধরনের তথ্য পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

সোমবার (২ সেপ্টেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

চিঠিতে খালিদ মাহমুদ চৌধুরী এবং স্ত্রী-সন্তানদের নাম ও তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউ‘র নির্দেশনায় ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading