ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রণয় ভার্মা

ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রণয় ভার্মা

উত্তরদক্ষিণ। বুধবার (০৪ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫০

বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার ইন্ডিয়া হাইকমিশনে এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

আইসিসিআর বৃত্তি নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য ইন্ডিয়ায় যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ভারতীয় হাইকমিশন বিদায় অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, উভয় দেশের তরুণেরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যের মূল্যবান অংশীদার হয়ে উঠবে।

সমবেত শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন হাইকমিশনার প্রণয় ভার্মা। এরপর দুই দেশের জনগণের মধ্যে দৃঢ় সংযোগ গড়ে তুলতে শিক্ষা ও জ্ঞান বিনিময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন তিনি।

এ বছর বাংলাদেশের প্রায় ৫৫০ জন শিক্ষার্থী বিভিন্ন একাডেমিক কোর্সের জন্য মর্যাদাপূর্ণ আইসিসিআর বৃত্তি পেয়েছেন। বৃত্তিপ্রাপ্তরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), দিল্লি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ ভারতীয় প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আইন, ভাষাতত্ত্ব, চারুকলা, সামাজিক বিজ্ঞানের মতো বিভিন্ন শাখায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে উচ্চতর পড়াশোনা করার সুযোগ পাবেন।

আইসিসিআর স্কলারশিপ প্রোগ্রাম ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইন্ডিয়ান হাইকমিশন জানায়, তারা এই কর্মসূচি চালিয়ে নেওয়া এবং দুই দেশের মধ্যে জোরালো শিক্ষাগত বিনিময় প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading