কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১২:৪০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবা‌সের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের বাতিসা নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইছ উদ্দিন।

তিনি বলেন, নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস থানায় নিয়ে আসা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading