ডুম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ

ডুম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৬ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ১৯:১০

আন্তঃসীমান্ত নদীতে ইন্ডিয়ার বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকা থেকে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগ থেকে এই লংমার্চ শুরু হয়। ঢাকার যাত্রাবাড়ী ও কুমিল্লার চান্দিনায় পথসভা, কুমিল্লার টাউন হলে জনসভা করে বিবির বাজারে গিয়ে শেষ হবে এ কর্মসূচি।

লং মার্চে যোগ দিতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শাহবাগে জড়ো হন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকে চড়ে লংমার্চ শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সাংবাদিকদের বলেন, আমাদের এই লং মার্চ শান্তিপূর্ণ প্রতিবাদ হবে। বিবির বাজারে গিয়ে আমরা এর সমাপ্তি টানব। ইন্ডিয়ার সাথে যে অসংখ্য্ নদী রয়েছে। সেখানে তারা বাঁধ নির্মাণের ফলে আমরা প্রতিবছর চরম প্রাকৃতিক দুযোর্গের মধ্যে পড়ছি। এর অবসান হওয়া উচিত। আন্তর্জাতিক নদীতে এভাবে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক আইনের পরিপন্থি কাজ করছে ইন্ডিয়া। এটা তাদেরকে বন্ধ করতে হবে।

ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-

  • অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া
  • জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশন ১৯৯৭-এ অতিসত্বর অনুস্বাক্ষর করা এবং এ কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানের দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করা
  • আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া
  • ৫৪টি আন্তঃসীমান্ত নদীর অববাহিকাভিত্তিক পানিবণ্টনে সব পন্থাকে অন্তর্ভুক্ত করা
  • ইন্ডিয়ার সব অবৈধ বাঁধ উচ্ছেদের দাবিতে আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কদের নিয়ে ইনকিলাব মঞ্চ গঠিত।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading