দেওয়ানবাগীর আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

দেওয়ানবাগীর আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২১:২১

নারায়ণগঞ্জের বন্দরে দেওয়ানবাগীর আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে বন্দরের মদনপুর এলাকায় অবস্থিত দেওয়ানবাগীর আস্তানায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী আস্তানার বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে এলাকার মানুষজন একসঙ্গে জড়ো হয়ে দেওয়ানবাগীর আস্তানায় হামলা করে। প্রথমে দেয়াল টপকে সেখানে অনেক মানুষ ঢুকে পড়ে। এরপর তারা সেখানে থাকা দেওয়ানবাগীর দরবারে আগুন লাগিয়ে দেয়।

মদনপুর এলাকার বাসিন্দা মো. বাবলু বলেন, ভণ্ডপির দেওয়ানবাগীর ওপর অনেক আগে থেকেই এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। অনেক সময় এখানে তার ওরস হতো। তখনো মানুষ এখানে হামলা করত। এতে তাদের কার্যক্রম অনেকদিন বন্ধ ছিল। আজকে সকালে আমাদের এলাকার লোকজন একত্র হয়ে এখানে হামলা করে।

একই এলাকার সাইফুল ইসলাম বলেন, দেওয়ানবাগী আস্তানা এখান থেকে উৎখাত করতে হবে। এই অভিশাপ এখান থেকে না সরানো পর্যন্ত আমরা থামবো না। যেভাবেই হোক এই আস্তানা ঘুরিয়ে দিতে হবে।

হামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সকালে দেওয়ানবাগীর আস্তানায় কে বা কারা যেন হামলা করে আগুন ধরিয়ে দেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেছি। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading