ইন্ডিয়া কি আবারও শেখ হাসিনার জমিদারি ফেরাতে চায়, প্রশ্ন রিজভীর

ইন্ডিয়া কি আবারও শেখ হাসিনার জমিদারি ফেরাতে চায়, প্রশ্ন রিজভীর

উত্তরদক্ষিণ। শনিবার (০৭ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ০১:১০

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিভিন্ন গণতান্ত্রিক দেশ আশ্রয় দেয়নি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রেখেছেন, ইন্ডিয়া কি আবারও তার (শেখ হাসিনা) জমিদারি ফিরিয়ে আনতে চায়?

শনিবার (৭ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও পেটুয়া বাহিনী দিয়ে দেশের মানুষের প্রতি অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছেন শেখ হাসিনা। তাই ব্রিটেন ও আমেরিকার মতো পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশ তাকে আশ্রয় দেয়নি।

বিএনপির এ নেতা প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে শেখ হাসিনার জমিদারি আবারও কি ফিরিয়ে আনতে চায় ইন্ডিয়া? তারা কি বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না? তারা যদি বাংলাদেশের মানুষের কথা গুরুত্ব না দিয়ে শুধু শেখ হাসিনার কথা বিবেচনা করে, তবে বাংলাদেশের মানুষ বিদেশি শক্তিকে রুখে দেবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, যে- ই নির্বাচন কমিশনে আসুক না কেন, আমরা চাই নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে তারা মাথা নত করবেন না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading