আশুলিয়ায় শ্রমিক সমাবেশে বিএনপির দুই পক্ষের হট্টগোলে আহত ৫

আশুলিয়ায় শ্রমিক সমাবেশে বিএনপির দুই পক্ষের হট্টগোলে আহত ৫

উত্তরদক্ষিণ। শনিবার (০৭ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ০৭:০৪

সাভারের আশুলিয়ায় শ্রমিক সমাবেশে বিএনপির দুই পক্ষের হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ আহত হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় ট্রাকে অস্থায়ী একটি স্টেজে শ্রমিক সমাবেশের আয়োজন করে বিএনপি। পরে ট্রাকের অস্থায়ী স্টেজ থেকে এক শ্রমিক নেতাকে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হট্টগোলের সূত্রপাত হয়।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। কিন্তু ট্রাকের অস্থায়ী স্টেজ থেকে ফেলা দেওয়া ব্যক্তির নাম মাজারুল ইসলাম খান।

মাজারুল ইসলাম খান নিজেকে বিএনপির ধামসোনা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করে বলেন, সমাবেশ চলাকালে আমাকে কয়েকজন মিলে স্টেজ থেকে ফেলে দেয়। যারা ফেলে দিয়েছে, তারা মূলত বিএনপির গফুর চেয়ারম্যানের অনুসারী। এ সময় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে গফুর চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন।

বিএনপির সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান সালাউদ্দিন বাবুর মন্তব্য জানতে তার ব্যবহৃত সেলফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কল রিসিভ করেননি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান বলেন, আমরা শ্রমিক সমাবেশের বিষয়টি জানি না। কিন্তু বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো.সালাউদ্দিন বাবু আশুলিয়ার বাইপাইলে আসবেন এটা জানানো হয়েছিল। কোনো হট্টগোলের সংবাদও আমাদের কাছে আসেনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading