সহকর্মীদের মধ্যে থেকেই চেয়ারম্যান চান বিসিএসআইআর বিজ্ঞানীরা

সহকর্মীদের মধ্যে থেকেই চেয়ারম্যান চান বিসিএসআইআর বিজ্ঞানীরা

উত্তরদক্ষিণ। শনিবার (০৭ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ১০:০০

জ্যেষ্ঠতার ভিত্তিতে নিজেদের বিজ্ঞানীদের মধ্য থেকেই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান নিয়োগের দাবি তুলেছেন বিজ্ঞানীরা।

শনিবার (০৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে বিসিএসআইআর বিজ্ঞানী সংঘ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্ববৃহৎ ও বহুমুখী গবেষণা প্রতিষ্ঠান বিসিএসআইআর-এর যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানীদের মধ্য থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সদস্য নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার নিকট আবেদন করেছে বিজ্ঞানী সংঘ।

‘আমার প্রতিষ্ঠান আমিই হবো চেয়ারম্যান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দাবির পক্ষে বেশকিছু যুক্তি তুলে ধরেছেন বিজ্ঞানীরা:

১। বিসিএসআইআর চেয়ারম্যান হওয়ার মতো আর্ন্তজাতিক খ্যাতি ও যোগ্যতাসম্পন্ন একাধিক বিজ্ঞানী কর্মরত রয়েছেন। যাদের দেশে-বিদেশে বিজ্ঞানী হিসেবে সুনাম রয়েছে ও হাই ইম্পাক্ট জার্নালে শতাধিক প্রকাশনাসহ ওয়ার্ল্ড র‌্যাংকিং রয়েছে।

২। বিসিএসআইআর-এ ২০/২৫ বছর বা আরও অধিক সময় কর্মরত থাকার কারণে একজন বিজ্ঞানী প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। ফলে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে তিনি দক্ষ ভূমিকা রাখতে পারেন।

৩। বিজ্ঞান ও শিল্প গবেষণায় নিয়োজিত থাকার কারণে একজন বিজ্ঞানী দেশের শিল্প-কারখানাসমূহের সমস্যাবলি সমাধানের মাধ্যমে দেশীয় শিল্পায়নে চাহিদা মোতাবেক বিজ্ঞান ও শিল্প গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

৪। বিসিএসআইআর আইন ২০১৩ (সংশোধিত-২০১৮) এর ৪ (৪) ধারা অনুযায়ী ২০ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন কোন ব্যক্তি বোর্ডের চেয়ারম্যান বা সদস্য হিসেবে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনও বাধা নেই।

৫। বিসিএসআইআর একটি অরাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান। এমতাবস্থায়, বিসিএসআইআর-এর যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানীদের মধ্য থেকে চেয়ারম্যান ও সদস্য প্রদান করলে বিসিএসআইআর রাজনৈতিক কলুষতা মুক্ত হতে পারবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading