গণশিক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৯: ১০
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা দুই দেশের পাঠ্যক্রম নিয়েও আলোচনা করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।
ইউডি/এআর

