বিদ্যুতের পাওনা চেয়ে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের পাওনা চেয়ে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:২০

বিদ্যুৎ দেওয়া বাবদ পাওনা টাকা পরিশোধে হস্তক্ষেপ চেয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ইন্ডিয়ার শিল্পপতি গৌতম আদানি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে বকেয়া প্রায় ৮০ কোটি ডলার দ্রুত পরিশোধ করে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ পেতে মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন তিনি।

দ্য ইকোনমিক টাইমস সোমবার লিখেছে, গৌতম আদানি চিঠিতে লিখেছেন, ঋণদাতারা আমাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করার মধ্যেও বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করে যাচ্ছি। এ অবস্থায় পিডিবির কাছে আমাদের যে ৮০ কোটি ডলার পাওনা হয়েছে, সেটি দ্রুত মিটিয়ে দিতে আপনার হস্তক্ষেপ কামনা করছি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইন্ডিয়ার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দ্য ইকোনমিক টাইমসকে উদ্ধৃত করে একটি খবর প্রকাশ করেছে।

তাতে বলা হয়েছে, চিঠিতে ইউনূসের প্রতি আদানি লিখেছেন, নিয়মিত বিলের নিয়মমাফিক পাওনা পরিশোধের জন্য আমরা অনুরোধ করছি, যাতে আমরা (বিদ্যুৎ) সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। প্রতিমাসেই উল্লেখযোগ্য পরিমাণে বকেয়া চাপ তৈরি হচ্ছে।

বিদ্যুৎ সরবরাহের আট-নয় মাসের বকেয়া বিল জমে যাওয়ার পর তা বাংলাদেশের কাছ থেকে বুঝে পেতে এমন পদক্ষেপ নিলেন গৌতম আদানি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading