কী নিয়ে হাঁপিয়ে উঠছেন নাজিফা তুষি

কী নিয়ে হাঁপিয়ে উঠছেন নাজিফা তুষি

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১০:০০

অভিনেত্রী নাজিফা তুষি আলোচনায় আসেন ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে। দেশ-বিদেশে ব্যবসায়িক সফলতার সঙ্গে জনপ্রিয়তা অর্জন করে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি। তবে এর পর তেমন কাজ করতে দেখা যায়নি অভিনেত্রীকে। নতুন খবর অনুযায়ী, এই মুহূর্তে নতুন কাজ নিয়ে ব্যস্ত নাজিফা তুষি। এখন তিনি শ্যুটিংয়েই ব্যস্ত আছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমে এমনটিই জানালেন তিনি। তুষির কথায়, ‘গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যখন কাজ হয়, তখন নিজের মধ্যেও এক ধরনের ছাপ পড়ে। মনে হতো, এ সময়টায় আমার মধ্যে কিছু না কিছু ঢুকছে, যেটা নতুন।’

তবে নতুন কাজ নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও তুষি জানায়, ‘ছবি নিয়ে কিছু বলা বারণ। এ কারণে আমিও কিছু খোলাসা করতেও পারছি না। আমিও হাঁপিয়ে উঠেছি। আমারও তো কাজের খবর জানাতে ইচ্ছা করে।’

তবে ভক্তদের আশ্বস্ত করে তুষি বললেন, একটি কাজ শেষ হয়েছে। কাজটি পছন্দের পরিচালকের সঙ্গে হয়েছে এবং সেটি ভালো হয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন তুষি। ‘আইসক্রিম’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। এর অর্ধযুগের মাথায় ‘হাওয়া’ দিয়ে তুমুল আলোচিত হন। এ ছাড়া ওটিটিতে ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’ দিয়ে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading