বাফুফের সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা তরফদার রুহুল আমিনের

বাফুফের সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা তরফদার রুহুল আমিনের

উত্তরদক্ষিণ। রবিবার (১৫ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২০:৩০

বাফুফের নির্বাচনে সভাপতি পদে কাজী সালাহউদ্দিন প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন গতকাল। সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যপটে হাজির ব্যবসায়ী তরফদার রুহুল আমিন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন ডেকে বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বাফুফের গত নির্বাচনেই তরফদার সভাপতি প্রার্থী হতে চেয়েছিলেন। ভেতরে-ভেতরে জোর প্রচারও চালান। কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী হননি। কেন হননি, সেই ব্যাখ্যাও তরফদার কখনো দেননি প্রকাশ্যে। তবে প্রচারণা আছে, সে সময় নানা চাপের কারণে প্রার্থী হতে পারেননি। আসছে নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারেও এত দিন কিছু বলেননি। তবে আজ তা বলেছেন এবং সেটিও আনুষ্ঠানিকভাবে।

‘ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন ২০২৪, সভাপতি প্রার্থী ঘোষণা’ শিরোনামে ব্যানার লেখা ছিল মঞ্চের পেছনে। মঞ্চে ছিলেন তরফদার। তাঁর পাশে সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, বিভাগীয় নেতা আবদুল্লাহ ফুয়াদ, সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিকসহ আরও কয়েকজন।

টাঙ্গাইলের বিএনপি নেতা ও অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন সবার আগে দেন ঘোষণাটা, বাংলাদেশের সব জেলা, বিভাগের পক্ষ থেকে আমরা বাফুফের সভাপতি পদে তরফদার রুহুল আমিনের নাম ঘোষণা করছি। পরপরই তরফদার রুহুল আমিন মাইক্রোফোনের সামনে আসেন। তিনি বলেন, আমি এই ঘোষণা সাদরে গ্রহণ করলাম।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading