ঢাকায় গ্রেফতার রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল

ঢাকায় গ্রেফতার রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৪:০০

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading