চলতি বছরে ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়ালো

চলতি বছরে ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়ালো

উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৭:০০

চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২০ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৭২ জন ডেঙ্গু রোগী।

হাসপাতালে নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ২৫ জন এবং রংপুর বিভাগে ৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। বাকি দুজনের একজন বরিশাল এবং একজন চট্টগ্রামের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৫৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৮৯৭ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading