দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি

দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৬:৩০

আসন্ন দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায়, নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, প্রধান সমন্বয়কারী ড সোনালী দাস, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ৯ অক্টোবর শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব সমগ্র বাঙালি জাতির ঐক্যের ও মিলনের মহোৎসব। হিন্দু সম্প্রদায়কে ৫ দিন ব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ও ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গাপূজা সম্পাদন করতে হয়। দুর্গাপূজার মূল তিনটি দিনই হলো- সপ্তমী, অষ্টমী ও নবমী।

বক্তারা আরও বলেন, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার। কারণ, ৫ দিনের দুর্গাপূজায় মাত্র একদিন সরকারি ছুটি। যার কারণে হিন্দু সম্প্রদায়ের অনেকেই দুর্গা পূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না। প্রধান উপদেষ্টার প্রতি আমাদের অনুরোধ থাকবে— এবার থেকে দুর্গা পূজায় সরকারি ছুটি তিনদিন (অষ্টমী, নবমী ও দশমী) ঘোষণা করা হোক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading