কেন্দ্রীয় ব্যাংকগুলো ‘কঠিন চ্যালেঞ্জের’ মুখে : আইএমএফ প্রধান
উত্তরদক্ষিণ। শনিবার (২১ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২২:০০
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ‘আর্থিক ভারসাম্যের পদক্ষেপ কঠিন চ্যালেঞ্জের’ সম্মুখীন হচ্ছে। বিশ্বজুড়ে মূল্যস্ফীতির হ্রাসের মুখে সুদের হার কমানো শুরু করায় কেন্দ্রীয় ব্যাংকগুলো এ সমস্যায় পড়েছে।
আটলান্টিকের উভয় পাশের কেন্দ্রীয় ব্যাংকগুলো চলতি বছর সুদের হার কমিয়েছে। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) পদাঙ্ক অনুসরণ করে ইউএস ফেডারেল রিজার্ভ চাহিদা বাড়ানোর জন্য এই সপ্তাহের শুরুতে তার মূল ঋণের সুদের হার অর্ধ শতাংশ পয়েন্ট কমিয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ওয়াশিংটনে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সাথে একটি অনুষ্ঠানে বলেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলো এটি করার সাথে সাথে তাদের অবশ্যই সাবধানে পদক্ষেপ নিতে হবে।
জর্জিয়েভা বলেন, কেন্দ্রীয় ব্যাংকগুলো একটি ভারসাম্যমূলক কঠিন পদক্ষেপের সম্মুখীন হচ্ছে। অত্যধিক কঠোর নীতির ঝুঁকি এড়ানোর সময় তাদের অবশ্যই এ ব্যাপারে নিশ্চিত করতে হবে যে, মূল্যস্ফীতি টেকসই লক্ষ্যে ফিরে আসবে ও তা সেখানেই থাকবে।
তিনি আরো বলেন, যদিও আমরা যেমনটি চেয়েছিলাম, তার চেয়েও স্পষ্টত দুর্বলতা রয়েছে। এদিকে অর্থনৈতিক কর্মকা- উল্লেখযোগ্যভাবে জোরালো হয়েছে।
জর্জিয়েভা বলেন, যখন মুদ্রাস্ফীতি হ্রাস পাচ্ছে ও সুদের হার কমছে, তখন আর মন্দার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।
ইউডি/এবি

