ছাত্রলীগের পদ নিয়ে ব্যাখ্যা দিলেন শিবিরের ঢাবি সেক্রেটারি

ছাত্রলীগের পদ নিয়ে ব্যাখ্যা দিলেন শিবিরের ঢাবি সেক্রেটারি

উত্তরদক্ষিণ। সোমবার (২৩ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:১০

ছাত্রলীগের একটি কমিটিতে একসময় পদ থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ। তিনি দাবি করেছেন, ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথাগুলো বলেন ফরহাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি সাদিক কায়েমের পরিচয় গত শনিবার সামনে আসে। তিনি নিজেই তা প্রকাশ করেন। আজ পাওয়া যায় সেক্রেটারি জেনারেল ফরহাদের পরিচয়।

এ-ও জানা যায়, ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের ২০২২ সালের নভেম্বরে ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সেক্রেটারি জেনারেলের ছাত্রলীগের পদে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে ফরহাদ বিবৃতিতে বলেন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ-পদবির জন্য কোনো সিভি (জীবনবৃত্তান্ত) আমি কখনো কাউকে দিইনি। বিভাগ-ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে, সেটা সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে, যেখানে আমি ইনস্টিটিউটে ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই।

ফরহাদ আরও বলেন, বিষয়টিকে তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্র বলে মনে করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading