আরেকটি আশুরাকে বরণ করতে প্রস্তুত পুরান ঢাকার হোসেনি দালান

আরেকটি আশুরাকে বরণ করতে প্রস্তুত পুরান ঢাকার হোসেনি দালান


উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৫ জুন) ২০২৬, আপডেট ২১:১০

কারবালার বেদনাবিধুর স্মৃতি বুকে ধারণ করে আরেকটি আশুরাকে বরণ করতে প্রস্তুত পুরান ঢাকার হোসেনি দালান। ইতিহাস, ঐতিহ্য আর ধর্মীয় আবেগের এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শেষ করছে আয়োজকরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শত শত বছরের পুরনো হত্যাযজ্ঞের ঘটনায় দগ্ধ হৃদয়ের মুর্ছনায় কমতি আসেনি এতটুকুও। ফুরাত নদীর তীরে কারবালা প্রাঙ্গনে ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারকে নির্মম হত্যাকাণ্ডের প্রতি শোক জানাতে এ বছরও পুরান ঢাকার হোসেনি দালানে নানা আচার-অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে।

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের দশ তারিখ আশুরা। সেই উপলক্ষে আগেরদিন বৃহস্পতিবার (২৫ জুন) হোসেনি দালানে ধর্মীয় অনুষঙ্গের পাশাপাশি নানা সাংস্কৃতিক ঐতিহ্য পালিত হয়। বিশেষ করে তাজিয়া নির্মাণ ও প্রদর্শন, শোকের প্রতীকী আয়োজন এবং ঐতিহ্যবাহী প্রস্তুতির মধ্য দিয়ে কারবালার ইতিহাস নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দেয়া হয়।

ধর্মীয় আবেগ আর ইতিহাস-ঐতিহ্যের প্রতি টান থেকেই আশুরাকে ঘিরে বিভিন্ন বয়সি মানুষ এখানে সমবেত হন।

এদিকে, আশুরাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হোসেনি দালান ও আশপাশের এলাকায় বসানো হয়েছে অর্ধশতাধিক সিসিটিভি ক্যামেরা। হোসেনি দালানের প্রশাসনিক কর্মকর্তা জানান, আগত ভক্ত ও দর্শনার্থীদের সহায়তায় কাজ করছেন শতাধিক স্বেচ্ছাসেবক।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading