সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ৪ দিনের রিমান্ডে

সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ৪ দিনের রিমান্ডে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১০:৪০

শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। আজ সকাল ৮টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে গুলিতে ইসমামুল হক (১৬) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর অনেককে আসামি করে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন। 

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading