শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ হত্যা মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ হত্যা মামলা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১০:০০

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা, যাত্রাবাড়ী ও আশুলিয়ায় গুলিতে তিনজন নিহতের ঘটনায় এসব মামলা করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি এবং ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। তিনটি মামলায় মোট ৪০৩ জনকে আসামি করা হয়েছে।

রাজধানীর বাড্ডা এলাকায় দুলাল সরদার নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে শরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, রমেশ চন্দ্র সেন ও লতিফ মোল্লা।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই সকাল ১০টায় বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে হাজার হাজার ছাত্র-জনতা আন্দোলনের সমর্থনে মিছিল করেন। তখন শেখ হাসিনার নির্দেশে অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে দুলাল সরদার মারা যান।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আব্দুর হান্নান নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে নিহতের শ্যালক দিপুকুল ইসলাম দিপু বাদী হয়ে এ মামলা করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে এ ঘটনায় অন্য কোনো মামলা হয়েছে কি না তা খতিয়ে দেখে যাত্রাবাড়ী থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান, রাজিবুল ইসলাম রাজিব ও মশিউর রহমান মোল্লা সজল।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ছাত্র-জনতা মিছিল করছিল। শেখ হাসিনার নির্দেশে অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে হান্নান মারা যান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading